ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারনের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ

প্রতিনিধির নাম
  • ০৪:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 1

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

পলিথিন ব্যাগ পরিহার করি, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের নিচাবাজার এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এক হাজার পাটের ব্যাগ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটির সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ দূষণ রোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায় ক্রমে উপজেলা পর্যায়ে বড় বড় বাজারে পাটের ব্যাগ বিতরন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারনের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ

০৪:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫