শিবগঞ্জে কিচক বন্দরে সিএনজি চালকদের সাথে বিএনপির মতবিনিময় সভা, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
- ০৯:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে সিএনজি চালকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় শতাধিক সিএনজি চালক উপস্থিত ছিলেন।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাওছার আলম বাবু, ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হাসান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা চালকদের কাছে পৌঁছে দেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

























