একটি হারানো বিজ্ঞপ্তি
- ০৫:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 2

একটি হারানো বিজ্ঞপ্তি
দিনাজপুরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ, খোঁজ দেওয়ার আহ্বান
দিনাজপুরের আলামিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ছাত্রটির নাম মোঃ মাহিম বাবু। তিনি বিরল উপজেলার পলাশবাড়ী গ্রামের মনজুরুল ইসলাম ও মৌসুমী আক্তারের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল পাঞ্জাবি ও পায়জামা।
পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এতে পরিবারসহ স্বজনরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
যদি কেউ মাহিম বাবুর সন্ধান পান, তবে নিচের যোগাযোগ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে—
📞 মোবাইল: ০১৭৪৬৯৫৭৭৩৯
📍 ঠিকানা: গ্রাম—পলাশবাড়ী, ডাকঘর—সারাঙ্গাই পলাশবাড়, থানা—বিরল, জেলা—দিনাজপুর।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। পরিবার দ্রুত সন্তানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে।




















