আদাবর থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার -১২
প্রতিনিধির নাম
- ০৬:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 2

নূর হোসাইন, বিশেষ প্রতিনিধি
আদাবর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে । ২১ আগস্ট ২০২৫ ইং আদাবর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মনির শান্ত ,মোঃ পিন্টু শেখ, রিয়া মনি (রেনু আক্তার) নুর নাহার, আছমা খাতুন, মায়া আক্তার বৃষ্টি), সোনিয়া আক্তার, দুলি খানম, আছমা আক্তার, আয়েশা আক্তার বাঁধন, নাজমা আক্তার, আনজুমান কে গ্রেফতার করে।
পুলিশ জানায় আসামীদের ডিএমপি অধ্যাদেশ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। এ ব্যাপারে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া বলেন সব ধরনের অপরাধীকে গ্রেফতারের জন্য এ অভিযান চলমান থাকবে ।
ট্যাগস :




















