ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোর শহরের বড়গাছা পালপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 1

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোর শহরের দক্ষিন বড়গাছা পালপাড়া এলাকায় বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সমুদ্র পাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সমুদ্র পাল ওই এলাকার সঞ্জিত কুমার পালের ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ীর কাউকে কিছু না জানিয়ে সমুদ্র মহল্লার একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার কোন এক সময় সে পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এ সময় এলাকায় মানুষ বলে সমুদ্রকে পুকুরে গোসল করতে দেখেছে তারা। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশু সমুদ্র পালের মরদেহ উদ্ধার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশু সমুদ্র পালের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়। নিহত শিশুর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় গর্ণমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মরদেহের সৎকার কথা বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোর শহরের বড়গাছা পালপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

০২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫