শিবগঞ্জে পাঁচ দশকের অপেক্ষার অবসান জাবারীপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ০৬:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 2

রাব্বী হাসান সুমন শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ,রিপোর্টার
নির্মাণকাজে সহায়তার হাত বাড়ালেন মীর শাহে আলম’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর উত্তরপাড়া গ্রামে ৫০ বছরের পুরোনো জামে মসজিদের পুনর্নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার বিকেলে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। ভিত্তিপ্রস্তর শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পক্ষ থেকে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে। নির্মাণ কাজের প্রতিটি ধাপে উপজেলা বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সভায় স্থানীয় বিএনপি নেতা ডা. মোনতাজ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোরশেদ মিজু, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান, মোকামতলা দাখিল মাদ্রাসার সভাপতি উজ্জ্বল হোসেন, ওলামা দলের হাফেজ শফিকুল ইসলাম প্রমূখ।




















