ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে করতোয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • ০৪:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 3

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর শাখা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, শনিবার (৯ আগস্ট) উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ইসরত আলীর ছেলে তপু (৪৫) এর মরদেহ করতোয়া নদীর শাখাতে ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।এব্যাপারে তপুর বড় ভাই টুকু মিয়া বলেন, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে আমার ভাই নিখোঁজ হয়ে যায়।
তাকে অনেক খোঁজাখুজি করার পরেও তার কোনো সন্ধ্যান পাওয়া যাইনি। অবশেষে আজ শনিবার বিকাল ৪টার দিকে নিয়ামতপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখায় তার লাশ স্থানীয় লোক দেখতে পায়।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, করতোয়া নদীর শাখা থেকে ভাসমান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে করতোয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার।

০৪:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫