ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি কার্ডের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম
  • ০৫:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কুশমাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের তালিকায় অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড বরাদ্দে প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে ইউপি সদস্যদের মনোনীত ব্যক্তি ও রাজনৈতিক ব্যাক্তি পরিবারের মাঝে ক্ষমতা ও অর্থের বিনিময়ে কার্ড প্রদান করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ ।

ভিডাব্লিউবি চক্র-২০২৫-২৬ কর্মসূচির জন্য উপকারভেগী কুশমাইল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে ১৬ জন মহিলা নির্বাচনের তালিকা উপজেলা নির্বাহী অফিসার,ইউনিয়ন প্রশাসক ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষরিত চুড়ান্ত ছক প্রকাশ করা হয়। তালিকায় কুশমাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা উপজেলা বিএনপির সদস্য ইউনুস সিংগার স্ত্রী রেবেকা সুলতানা জুলেখার নাম সেখানে অন্তর্ভুক্ত আছে,
৪ নং ওয়ার্ডের সেনা সদস্য মোঃ আলী হোসেনের স্ত্রী লুৎফন নাহার পাপিয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও প্রবাসী মোঃ মোবারক আলীর স্ত্রী মোছাঃ আছমা আক্তারের নাম তালিকায় অন্তর্ভুক্ত আছে।
প্রকৃত উপকারভোগীরা তালিকাভুক্ত না হওয়ায় ও রাজনৈতিক ব্যাক্তির স্ত্রী ও ধনী ব্যাক্তিদের তালিকাভুক্ত করায় এলাকায় মিশ্র সমালোচনার ঝড় বইছে।

কৃষি শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমরা দিনে আনি দিন খাই। টাকা দিতে না পারায় আমার মত গরিবরা কার্ড পাই না। যারা টাকা দেয়, তারাই পায়।একই কথা জানান স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, অর্থ না থাকায় প্রকৃত অসহায় হয়েও তারা কার্ড থেকে বঞ্চিত।

কুশমাইল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন,২-১ টা নামের অভিযোগ আমরা পেয়েছি। স্যারদের জানিয়েছি। খোজ নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।কুশমাইল ইউনিয়নের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি কার্ডের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

০৫:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫