আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফুলবাড়িয়ায় বিএনপি নেতা মামুনের নেতৃত্বে বিজয় মিছিল
- ০২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 3

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায়
গণ-অভ্যুত্থান দিবস ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নেতা মোঃ মামুনুর রশীদ মামুনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগস্ট) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর বিএনপি ও ইউনিয়নের অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলের নেতৃত্ব দেন মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন
মিছিলটি শহরের ভালুকজান বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গন ফুল্লরা চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামুনুর রশীদ মামুন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত হবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। যার নেতৃত্ব দিবেন তারেক রহমান
বিজয় মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, শাহজাহান মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজী, বিএনপি নেতা মঈনুল হোসেন সাজু, প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ, আব্দুল ওয়াদুদ মাস্টার, আব্দুল হেলিম, প্রভাষক শাইখ আল আজম লিবলু, যুবদল নেতা হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, হিমেল চৌধুরী, মোস্তাফিজুর রহমান,মনিরুজ্জামান দুলাল, ওবায়দুল ইসলাম রুবেল,উপজেলা ছাত্রদল নেতা কামাল হোসেন, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

























