ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী
- ০১:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 3

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বৈরাচারা এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া বিপ্লবী ছাত্র সংগঠন, ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের অন্যতম অংশীজন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- Socialist Students’ Front ও সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামের সারথী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর পক্ষ থেকে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা ও শহীদদের প্রতি লাল সেলাম প্রদর্শন করা হয়।
আজ মঙ্গলবার (৫ আগস্ট ) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহ টাউন হল শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন
জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ জেলা ফোরামের সমন্বয়ক কমরেড আমিনুল ইসলাম রিংকু, বাসদ মহানগর শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ, সাংবাদিক সজীব রাজভর বিপিন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর বর্ষপূর্তিতে বর্তমান বাস্তবতা নিয়ে হতাশা ব্যক্ত করেন ছাত্র ফ্রন্টের সভাপতি ও অভ্যুত্থানের সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকীব। তিনি বলেন অভ্যুত্থান বছর পেরুলেও আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হয়নি, আহতদের সুচিকিৎসা নিশ্চিৎ করা হয়নি, গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ ব্যহত করা হচ্ছে যা অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক।
বর্ষপূর্তিতে অশুভ শক্তি মোকাবেলা ও গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন বক্তারা।




















