ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, অধ্যক্ষ সিরাজুল ইসলাম

প্রতিনিধির নাম
  • ০১:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি,ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব স্থাপনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে যে বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী হবেন তাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে

শনিবার (২ আগস্ট) বিকেলে পুটিজানা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের মুক্তির জন্য যথেষ্ট। আশ্বস্ত করেন বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিত ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

সমাজসেবক ও বিএনপি নেতা সুলতান হোসাইনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজুল হক লিটন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন খান, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, মোহাম্মদ গোলাম মোস্তাফা ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, অধ্যক্ষ সিরাজুল ইসলাম

০১:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫