নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬,আহত ২
প্রতিনিধির নাম
- ১২:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। তাতক্ষণিক হতাহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে ধারণা পুলিশের।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারেয়ার এবং বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাজশাহী থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও তিন পুরুষ। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আরেক নারীর মৃত্যু হয়। আহত পুরুষের অবস্থা আশঙ্কাজনক।
ট্যাগস :




















