ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে ফ্লাইওভারের নিচে চায়ের দোকান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • ১০:০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল বাজার এলাকায় একটি চায়ের দোকানে অভিনব কায়দায় মাদক লেনদেনকালে স্বামী-স্ত্রী মাদক কারবারিদের গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন, একটি সিম ও নগদ ২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রহবল বাজার ফ্লাইওভারের পূর্ব পাশে মুনজু মিয়ার চায়ের দোকানে বসে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন।গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার বিরামপুর থানার কুর্শাখালী বুচকী আবাসনের মোছাঃ স্বপ্না বেগম (২৯) ও তার স্বামী মোঃ মোজাম্মেল হক (৩৮)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মোবাইল যোগাযোগের মাধ্যমে ফেনসিডিলসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে ফ্লাইওভারের নিচে চায়ের দোকান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

১০:০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫