ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • ১১:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 1

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শফি তালুকদার (৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে লালপুর-ঈশ্বরদী সড়কের শাহাবুদ্দিনের বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি তালুকদার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নয়রশিপুর গ্রামের ছোরহাব তালুকদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, লালপুর থেকে ঈশ্বরদী গামী একটি ট্রাক শাহাবুদ্দিনের বটতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে একটি আমবাহী মিনি ট্রাক ( ঢাকা মেট্রো: ঠ -১৪৮৩) ধাক্কা দেয়। এতে পিছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটিই দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকের ভিতরে আটকে পড়েন ট্রাকের আরোহী আম ব্যবসায়ী শফি তালুকদার।

স্থানীয়রা ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, ট্রাকের চালক পলাতক রয়েছে, দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

১১:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫