ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মারামারি সংঘর্ষে নিহত একজন

প্রতিনিধির নাম
  • ১০:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের কোমর দিঘী এলাকায় গতকাল ১৩ জুলাই সন্ধ্যায় পাশের বাড়ির “ইব্রাহিম মিয়ার “পরিবারের সদস্যদের লাঠিপেটায় প্রাণ গেল “রহিছ উদ্দিনের”।
ফুলবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রোকনুজ্জামান ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে  মোঃ: রইছ উদ্দিন(৫০) (পিতা হোসেন আলী মন্ডল) এর ছেলের সাথে খেলাধুলা করতেছিলো পাশের বাড়ির ইব্রাহিম মিয়ার ছোট ছেলে। খেলাধুলার একপর্যায়ে “রইছ উদ্দিনের ছেলের ছোঁড়া একটি মাটির ঢিল ইব্রাহিম মিয়া ঘরের চালে আঘাত করে ।এ সময় ইব্রাহিম মিয়ার পরিবারের সদস্যরা রহিস উদ্দিনের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি, বাকবিতন্ডায় জরিয়ে যায় ।একসময় ইব্রাহিম মিয়ার পরিবার চরম উত্তেজিত হয়ে রইছ উদ্দিনের উপর লাঠি শুটা নিয়ে আক্রমণ করে। লাঠির বেদম প্রহারে রইছ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে

এ সময় ফুলবাড়িয়ার কর্তব্যরত পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রইছ উদ্দিনকে মৃত ঘোষণা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজন নারী লাইলি বেগম, মুরশিদা খাতুন এবং একজন পুরুষ ইব্রাহিম মিয়ার ছোট ভাই ইউসুফকে আটক করে ফুলবাড়িয়া থানায় নিয়ে আসে। রইছ উদ্দিনের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন

সেই সাথে  খুনের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে খুনিদের শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মারামারি সংঘর্ষে নিহত একজন

১০:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫