আজকে যারা গত ৫ ই আগষ্ট এই দীর্ঘ ৩৬ দিন যাবত যাদের ত্যাগ যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা – দুলু
- ০২:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 1

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে যারা গত ৫ ই আগষ্ট এই দীর্ঘ ৩৬ দিন যাবত যাদের ত্যাগ যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আজকের অর্জন, আমরা মনে করি এই স্বাধীনতা এইয়ে অর্জন গণতন্ত্র মানুষের ভোটের অধিকারের যে অর্জন এইটা আমাদের ধরে রাখতে হবে আজকে আমরা যারা আত্নহুতি দিয়েছি শহীদ হয়েছি তাদের প্রতি সম্মান প্রদর্শন স্বরুপ আজকের এই ফুটবল খেলা। তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদরের হ্যালিপ্যাড মাঠে ২৪ এর রক্তক্ষয়ী গণঅভ্যুথান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে জেলা বিএনপি ঘোষিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নাটোর সদর উপজেলা বিএনপি নাটোর পৌর বিএনপির আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়
উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলার সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।আজকের খেলায় ছাতনী ইউনিয়ন ও দিঘাপতিয়া ইউনিয়ন অংশগ্রহন করছে।
সিংকঃ- অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু,নাটোর।

























