ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ায় পরকীয়ার জেরে গৃহবধূ হত্যা, রোহান ও প্রেমিকা বেলি বেগম গ্রেফতার

প্রতিনিধির নাম
  • ০৮:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ মোছাঃ ববি খাতুন (২২) হত্যা মামলার মূলহোতা স্বামী মোঃ রোহান (২৬) ও তার পরকীয়া প্রেমিকা মোছাঃ বেলি বেগম (২৪)–কে সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ দল। র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার বসুন্ধরা টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৩টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বগুড়া সদর থানার উত্তর চেলোপাড়া এলাকার এক ভাড়া বাসায় স্বামী মোঃ রোহানের সঙ্গে বসবাস করতেন গৃহবধূ ববি খাতুন। স্বামীর পরকীয়ার কারণে পারিবারিক কলহ চলছিল। গত ২৫ মে রাতে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে রোহান তার স্ত্রীকে মারধর করেন এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় ববিকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে রোহানসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৭৬, তারিখ-২৬/০৫/২০২৫)। মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। র‍্যাব-১২ বগুড়া সিপিএসসি কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, “হত্যাকাণ্ডের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় পরকীয়ার জেরে গৃহবধূ হত্যা, রোহান ও প্রেমিকা বেলি বেগম গ্রেফতার

০৮:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫