ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 1

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মাহাদী (১৩) ও ফারাবী (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহাদী উপজেলার চরজানাজাত ইউনিয়নের সাজিদুল ইসলাম সাজুর ছেলে ও ফারাবী একই এলাকার সোহান মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

রবিবার (২৯ জুন) বিকাল তিনটার দিকে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খাল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি কেউ অফিসিয়ালি আমাকে জানায়নি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

০৪:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫