ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাজধানীর আদাবর থানা পুলিশ শ্যামলী হাউজিং ও শুনিবির এলাকায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করে

প্রতিনিধির নাম
  • ১১:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 1

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর আদাবর থানা পুলিশ শ্যামলী হাউজিং ও শুনিবির হাউজিং এলাকায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করে । গত ২৮ জুন ২০২৫ ইং আদাবর থানা পুলিশ অত্র থানার শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এবং শুনিবির হাউজিং এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে বলে জানা যায় , গ্রেফতারকৃত আসামিগণ এর নাম যথাক্রমে – মোঃ আলামিন, মোঃ শাওন হাওলাদার, আজিজুল হক,  মোঃ নুর উদ্দিন ইসলাম, মোঃ নাদিম হোসেন, মোঃ রনি বেপারী, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ রাজু আহম্মেদ, মোছাঃ রিজিকা ( আদাবর- ১০ মাদক ডিলার টুন্ডা বাবুর বোনের শাশুড়ি) , মোছাঃ মরিয়ম, ( আদাবর -১০ মাদক ডিলার  টুন্ডা বাবুর বোন) , মোঃ রাজু ও সুজন । এদের  মধ্যে মাদক মামলায় ৪ জন, পূর্বের  মামলায় ১ জন, ডিএমপি অধ্যাদেশ ৫ জন,  জিআর ওয়ারেন্ট মূলে ২ জন মোট ১২ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। পুলিশ জানায় আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় -গাজা ২ কেজি , চাপাতি ১টি , চাইনিজ কুড়াল ১টি ও মাদক বিক্রয়লব্ধ ৪৩৫০ টাকা ।

এ ব্যাপারে আদাবর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া ১২ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন- আসামিদেরকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর আদাবর থানা পুলিশ শ্যামলী হাউজিং ও শুনিবির এলাকায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করে

১১:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫