ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৩:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 0

পঞ্চগড় জেলা প্রতিনিধি;

পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ইসরাফিল ইসলাম সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার ২৮ জুন সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাফায়েত একই এলাকার আরিফুজ্জামান মিঠুর ছেলে।

নিহতের পরিবারের বরাদ্দি হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, শনিবার সকালে দুই বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা শাপলা আক্তার। পরে রান্নার ফাঁকে বাইরে বের হলে উঠানে ছেলে সাফায়তকে দেখতে পাননি শাপলা আক্তার। পরে তাকে খোঁজাখুঁজি করতে বাড়ির বাইরে বের হন তিনি। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে সাফায়াতকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা শাপলা আক্তার। পরে পরিবারের সদস্যরা তার চিৎকারে ছুটে এলে সাফায়াতকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

০৩:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫