ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক এর বিভিন্ন বাজারে ডোর টু ডোর গণসংযোগ ও পথসভা

প্রতিনিধির নাম
  • ০৫:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন বাজারে ডোর টু ডোর  গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
মঙ্গলবার(২৪ জুন) সন্ধ্যার পরে রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি ও ৯ নং ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন বাজারের ধারাবাহিকতায় বাবুগঞ্জ বাজার,পাহাড় অনন্তপুর গণসংযোগ করেন। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন আখতারুল আলম ফারুক। এসময় দলের বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আখতারুল আলম ফারুক বলেন, দীর্ঘদিন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছিলো। সামনে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশ ও জনতার নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ ও পথসভায় সফল সঙ্গী হিসাবে এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম সরকার, আলতাফ হোসেন আকন্দ, ইউনুস আলী সিঙ্গা, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, ইউনিয়ন বিএনপি নেতা আজাহারুল ইসলাম সেলিম, জাহিদুল ইসলাম চৌধুরী হীরা, মির্জা আবু সাইদ, শাহরিয়ার আহমেদ বুলবুল,শহিদুল ইসলাম বাবুল,মাসুদুর রহমান, হাশমত আলী দেওয়ান, মির্জা খলিলুর রহমান, উজ্জ্বল আকন্দ, মোশাররফ হোসেন বাদল, জিয়াউর রহমান, শ্রমিক দল নেতা হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন মাতবর, কৃষক দল নেতা শওকত আলী ও রফিক মিয়া সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক এর বিভিন্ন বাজারে ডোর টু ডোর গণসংযোগ ও পথসভা

০৫:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫