ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সারিয়াকান্দিতে ২০০ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • ১২:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 0

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মানবিক উদ্যোগ হিসেবে ২০০ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে “পরিকল্পনা-প্রচেষ্টা-বাস্তবায়ন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার পারতিতপরল এলাকায় সংগঠনের কার্যালয়ে এই বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ছালজার রহমান জানান, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং একটি নেশামুক্ত, মানবিক সমাজ গড়ে তোলা। শুরুটা করেছি ক্ষুদ্র পরিসরে, কিন্তু সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।”তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে সংগঠনটি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে।আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তহিদুল ইসলাম।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারিয়াকান্দিতে ২০০ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

১২:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫