ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৫:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 1

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার আদুরী (১৭) নামের এক কিশোরী পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে, সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। জানা যায়, আদুরী তার বান্ধবীদের সাথে স্থানীয় মোঃ লালনের বাড়িতে একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে যান। বিয়ের দাওয়াত শেষে তারা বাঙালি নদীতে গোসল করতে নামেন। এ সময় আদুরী পানির গভীরে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ভিকটিম ফাতেমা আক্তার আদুরী ক্যাপ্টেন মাল্টিমিডিয়া স্কুল, বগুড়ার ছাত্রী ছিলেন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া (পশ্চিমপাড়া) এলাকার মোঃ মকবুল হোসেনের মেয়ে।

ঘটনার পরপরই সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ডেকে আনা হয়, যারা রাত ৮টা ৩০ মিনিটে আদুরীর মরদেহ নদী থেকে উদ্ধার করে।বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এই মর্মান্তিক ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এখনও শোকাহত অবস্থায় রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

০৫:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫