ফুলবাড়িয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর উদ্যোগে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ
- ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
কৃষিতে উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং আধুনিক মানসম্পন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর অধীনে ফুলবাড়িয়া এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ মে) শনিবার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া, শিবগঞ্জ, কেশরগঞ্জ, দেওখোলা, আছিম, শুশুতি শাখায় ১২৫ টি পরিবারের মাঝে ২ কেজি করে বিনামূল্যে ২৫০ কেজি ধানের বীজ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন- এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শহিদুল ইসলাম, উপজেলা হিসাব কর্মকর্তা মো. বাবুল হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি)- সত্যজিৎ সরকার, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) বিনাবালী পাল, ফুলবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, প্রান্তিক কৃষক, সাংবাদিক, রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন
এসময় এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শহিদুল ইসলাম বলেন, এলাকার শতাধিক কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। কৃষিকাজে প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতেই স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাকের এই উদ্যোগ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রান্তিক কৃষকদের হাতে আমন ধানের বীজ তুলে দেন।




















