সারিয়াকান্দিতে নিসচা’র আহ্বায়ক কমিটি গঠিত
- ০১:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 2

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে উদীচী সারিয়াকান্দি উপজেলা শাখার কার্যালয়ে সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বগুড়া জেলা নিসচা’র সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু।
উপস্থিত সকলের মধ্যে আরও বক্তব্য রাখেন, উদীচী সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাদত জামান, সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদ, অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ মন্ডল, ট্যালেন্ট আইডিয়াল কেজি স্কুলের পরিচালক আহসান হাবিব সবুজ, উদীচী সারিয়াকান্দি উপজেলা শাখার কোষাধ্যক্ষ শাহিন আলম প্রমুখ।
সর্বসম্মতিক্রমে লিটন মাহমুদকে আহ্বায়ক এবং রাশেদ মন্ডল কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।




















