অধ্যক্ষ সিরাজুল ইসলামের উদ্যোগে রাস্তা সংস্কারের জন্য ইউএনও’র নিকট আবেদন
- ১২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া ভায়া ত্রিশাল বৈলর অংশের ভাঙ্গা রাস্তা সংস্কার/চলাচলের উপযোগী করে তোলার জন্য ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি,জেলা জিসাসের সহ-সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম এর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনতাকে সঙ্গে নিয়ে ইউএনও’র সাথে মতবিনিময় করে লিখিত আবেদন প্রদান করেন । সোমবার (২৬ মে) সকালে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এই মতবিনিময় ও আবেদন প্রদান করা হয়।
জানা যায়,ফুলবাড়িয়া থানার সম্মুখ হইতে রাধাকানাই ইউনিয়ন অংশের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, যানবাহন পড়েছে বেকায়দায়।সামান্য বৃষ্টি হলেই পানি জমে ঘটে দূর্ঘটনা। অধ্যক্ষ সিরাজুল ইসলাম বিষয়টি উপলব্ধি করলে মানবিক কাজে জনতাকে সঙ্গে নিয়ে সরকারি সহযোগিতার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন প্রদান করেন।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন,সামনে পবিত্র ঈদ-উল আযহা,ঈদ উপলক্ষে গ্রামে
হাজার হাজার মানুষ আসবে। তাই মানুষ যাতে নিরাপদে বাড়ি আসতে পারে তাই এই উদ্যোগ। যদি প্রশাসনের সহযোগিতায় কাজটা হয় আলহামদুলিল্লাহ। না হলে প্রশাসনের অনুমতিক্রমে জনগণকে সাথে নিয়ে নিজ অর্থায়নে ইট-শুরকি দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিব।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ,ফুলবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি কামাল উজ্জ্বল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, ফুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর ছিদ্দিক,ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন,ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহেল হালিম,ছাত্রনেতা আশরাফুল ইসলাম,ইলিয়াস মন্ডল,সাংবাদিক বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















