মনিরামপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রাম
- ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 2

মোঃ আবু রায়হান
যশোরের মনিরামপুর উপজেলায় মোহনপুরে গত ২১শে মে,২০২৫ ইং তারিখে নুরজাহান কমিউনিটি সেন্টার, এ Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) এর বাস্তবায়নে এবং আর্থিক ও কারিগরি সহায়তায়ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (ইফাদ এবং ডানিডা)
“নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” উপ-প্রকল্পের আওতায় “সেবা প্রদানকারী ও চাষীদের নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রাম ” আয়োজন করা হয়। উক্ত মেন্টরিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সরকার রফিকুল আলম , জেলা মৎস্য অফিসার, যশোর, মেন্টর হিসাবে ছিলেন আমিনুর হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, অভয়নগর, যশোর, আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন জনাব সুদীপ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার , কেশবপুর , যশোর, ও তহমিনা সিদ্দিকা মেরিন ফিশারিজ অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মনিরামপুর, যশোর, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল, সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্প সমনয়কারী আরআরএফ, সি এন্ড বি রোড কারবালা, যশোর। উক্ত মেন্টরিং প্রোগ্রামে সফল উদ্যোক্ত হিসাবে উপস্থিত ছিল অভয়নগর উপজেলার আরএমটিপি প্রকল্পের ৩০ জন মৎস্য চাষী। বিভিন্ন মৎস্য চাষীদের মৎস্য চাষের বিভিন্ন অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করা হয় এবং সবাইকে সম্মাননার জন্য ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর হাসান-উজ্জামান, পিএমডিও মনিরুজ্জামান, ট্রেনিং অফিসার ফিরোজা আফরিন সহ আরএমটিপি প্রকল্পের অন্যান্য স্টাফবৃন্দ।




















