হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাদল
- ১১:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 3

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাদল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এম,আর,ও নং-৮১/আইন/২০২৪ এর ৬৪(১) নং-ধারা অনুযায়ী সদস্য সমন্বয়ে ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে ১৫/০৫/২৫ইং তারিখে বিদ্যালয়ে পত্র প্রেরণ করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরুল কাদের, অভিভাবক সদস্য এ এম আসাদুল্লাহ আসাদ এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রাব্বানী।
মোঃ সাইফুল ইসলাম বাদল হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সকল স্তরের অভিভাবক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর আগে তিনি কলেজ জীবন থেকে ছাত্র দলের সাথে ও পরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।




















