গ্রেফতার বিমানবন্দর থেকে আওয়ামীলীগ নেতা
প্রতিনিধির নাম
- ০২:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 2

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
মাসুদুর রহমান মাসুম কে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুরইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার ছিলেন। সোমবার ১২ই মে সকালে একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান।তিনি বলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমেরবিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে সময়নিহত ছাত্র জনতার ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা সহএকাধিক মামলা আছে।
ট্যাগস :




















