সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ীসহ ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
- ০১:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 2

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী ও দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ০৬ মে ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অভিজ্ঞ ও চৌকস পুলিশ সদস্যরা।
অভিযানে প্রথমে কুপতলা মন্ডলপাড়া এলাকার মোঃ রনি রিয়াজ (২৬), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা-মোছাঃ সালেহা বেওয়া—কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় সারিয়াকান্দি থানায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ০৬/০৫/২০২৫) দায়ের করা হয়েছে।
একই অভিযানে আরও গ্রেফতার করা হয় দুইজন পলাতক আসামিকে, যারা বিভিন্ন মামলায় আদালত কর্তৃক জারি করা পরোয়ানার ভিত্তিতে পলাতক ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ নাহিদ প্রাং (২০), পিতা-মোঃ সামিল প্রাং, গ্রাম- কুঠিবাড়ী, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।২। মোঃ মোখলেছার রহমান, পিতা-মোঃ জামাল, গ্রাম- জামথল মধ্য টেংরাকুড়া, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।
তাদের বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত তিনজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ও পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”




















