মহাস্থান শেষ বৈশাখী মেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনে আফরোজা ও পুলিশ সুপার জিদান আল মুসা পিপিএম
- ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 2

মোঃতৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বুধবার ৭ই মে সকাল দশটায় রায়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি মিনহাজুল ইসলাম ও মহাস্থান মাজার মসজিদ কুমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম এর উপস্থিতিতে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ এলাকায় হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী ( রাঃ ) এর মাজারে বাৎসরিক ওরস উপলক্ষে মাজারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনে আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম,
এ সময় মাজার চত্বরে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা নিষিদ্ধের ব্যাপারে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন তারা। পরিস্থিতি পর্যবেক্ষনে মহাস্থানের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,আবু সুফিয়ান, শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন, সাবেক ইউপি সদস্য আছালত জামান, আব্দুর রাজ্জাক,
এ সময় বিএনপি নেতা তাহেরুল ইসলাম বলেন
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই মেলার পরিবেশ নষ্ট করে দিয়েছে তাই সেই নষ্ট পরিবেশ আমরা সবেমাত্র ফেরানোর চেষ্টা করছি। তবে দীর্ঘদিনের নষ্ট পরিবেশ একদিনে ফেরানো সম্ভব হবে না কথা দিচ্ছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিবেশ ঠিক করব ইনশাআল্লাহ।




















