ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • ১২:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 2

মোঃমনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই সহোদর ভাই—মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। তারা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে এবং পেশায় জেলে ছিলেন। রবিবার (৪ মে) দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে যমুনা নদীতে মাছ ধরার পর দেবডাঙ্গা মাছ বাজারের আড়তে মাছ বিক্রি করে তারা নৌকায় ফিরে আসেন। এ সময় হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে নিরাপদে নৌকা বাঁধার জন্য তারা নদীর ঘাটে যান এবং কাঁচা বাঁশের লগি পুততে গিয়েই বজ্রপাতের শিকার হন। বজ্রাঘাতে তারা নৌকার উপর থেকে সরাসরি নদীতে পড়ে যান। ঘটনাটি দেখে আড়তের লোকজন ছুটে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে আড়তে নিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সারিয়াকান্দি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতোই ওইদিন মাছ ধরতে গিয়ে হঠাৎ এই বজ্রপাতের শিকার হয়ে দুই ভাইয়ের মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশেষজ্ঞরা খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

১২:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫