সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাবিব ফল ভান্ডারে অগ্নিকাণ্ড
- ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 1

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ডের সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির কার্যালয়ের নিচে অবস্থিত ‘লাবিব ফল ভান্ডার’ নামে একটি দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, দোকানটির মালিক মোঃ লিমন প্রামানিক (৩০), পিতা মৃত এখলাছ প্রামানিক, গ্রাম দক্ষিণ হিন্দু কান্দি, থানা সারিয়াকান্দি, জেলা বগুড়া। ঘটনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাজারের নাইটগার্ড ও স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে দোকানের মূল্যবান আসবাবপত্র, ফলমূল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এতে আনুমানিক এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি সঠিক কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ পাশাপাশি, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় বৈদ্যুতিক লাইন পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে।




















