ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা,

প্রতিনিধির নাম
  • ০২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 0

মোঃমিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সোমবার সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মঈনুল হাসান সাদিক,সাধারণ সম্পাদক মাহমুদুনব্বী টিটুলসহ অন্যান্যরা।

এছাড়াও নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে দুইদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা,

০২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫