ডিবি বগুড়ার অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী, জব্দ প্রাইভেটকার
- ১২:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 1

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
(১৪/০৪/২০২৫) সোমবার বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।
বগুড়া সদর থানাধীন তিনমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে নিম্নোক্ত ৫ জন আসামিকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়:
১. মোঃ বিল্লাল হোসেন (৪১), পিতা-মৃত মোস্তফা মিয়া, মাতা-মৃত নিলুফা বেগম; স্থায়ী ঠিকানা- রাধা নগর চন্দরসার, ভাড়াটিয়া – জনৈক মোঃ লোকমান মিয়ার বাড়ি, শ্বশুরবাড়ি – আখাউড়া মসজিদপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ আফজাল হোসেন (২০), পিতা-মোঃ সিদ্দিক মিয়া, মাতা-মোছাঃ লাবিয়া বেগম; সাং- আখাউড়া মসজিদ পাড়া হাজী মহল্লা, ব্রাহ্মণবাড়িয়া।
৩. মোঃ রফিকুল ইসলাম বুলবুল (৪৮), পিতা-মোঃ আশকর আলী মৃধা, মাতা-মোছাঃ জাহানারা বেগম।
৪. মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা-মোঃ আক্কাস আলী, মাতা-মোছাঃ আছেমা খাতুন।
৫. মোঃ সোহেল রানা (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোছাঃ জাহেরা বিবি; সাং-বশিকোড়া, থানাঃ আদমদিঘী, জেলা-বগুড়া।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















