বাংলা নববর্ষে নড়াইলবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন মোঃনুর ইসলাম
- ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 3

নড়াইল প্রতিনিধি
বাংলা নববর্ষে নড়াইল বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য প্রার্থী লায়ন মোঃ নুর ইসলাম শুভেচ্ছা বার্তায় লায়ন নূর ইসলাম বলেন বাংলা নববর্ষে সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন
শুভেচ্ছা বার্তায় আরও বলেন, অতীতের গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।
লায়ন নূর ইসলাম পরিশেষে আরও বলেন, আসুন বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি। এসময় তিনি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন

























