ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বোচাগঞ্জের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • ১২:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 1

মোঃ আসাদ আলী বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ই এপ্রিল) বিকেলে সেতাবগঞ্জ বড় মাঠে ‘সেতাবগঞ্জ কালচারাল একাডেমীর উদ্যোগে’ ঐতিহাসিক কাওয়ালী গান, ফিলিস্তিনি গান,ইসলামিক গান, নাটিকা,ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সেতাবগঞ্জ কালচারাল একাডেমির পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়,সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তাকিম বাড়ি চৌধুরী মিম,দিনাজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আনিসুর রহমান, দিনাজপুর ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজালুল আনাম,বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাসান জাহিদ সরকার,বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক টিম প্রধান মাহাবুব আলম বলেন,শুধু দীর্ঘ ১৭ বছর নয়, বোচাগঞ্জের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয় আজ। দর্শকদের ছিলো উপচে পরা ভীড়।

অনুষ্ঠানে কৌতুক অভিনয়ে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান তানভীর সরকার। ইসলামী গান, নাটিকা পরিবেশন করেন,কালচারাল একাডেমি, দিনাজপুর রাহাবার শিল্পীগোষ্ঠী ও দেশের সর্ববৃহ ঐতিহ্যবাহী সাইমুম শিল্পীগোষ্ঠী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বোচাগঞ্জের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

১২:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫