ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে নৌ র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৩:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 0

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের পদ্মারপাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে পদ্মায় এক নৌ র‍্যালির শোভাযাত্রার আয়োজন করা হয়। জানা গেছে, ইলিশ মাছ সংরক্ষণে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.হাবিবুল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলামসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন,’ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।’অনুষ্ঠানে পদ্মাপাড়ের শতাধিক জেলে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে নৌ র‍্যালি অনুষ্ঠিত

০৩:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫