ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবচরে জাকের পার্টি যুব ফ্রন্টের উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ১২:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 3

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)

মহা পবিত্র বিশ্ব ফাতেমা শরীফ ও বিশ্ব ইসলামী দাওয়াতি মহাসম্মেলন-২০২৫ ইং উপলক্ষে সোমবার(৭ এপ্রিল) রাত ৯ টায় মাদারীপুর জেলা জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে শিবচর উপজেলা জাকের পার্টি কার্যালয়ের সামনে এক কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি যুব ফ্রন্টের মাদারীপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম মাসুদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মো.শেখ নজরুল ইসলাম লিটন। মিশন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো.গোলাম কিবরিয়া স্বপন।
এছাড়াও মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান, পদ্মা বিভাগের সভাপতি মো.টিটু খান, ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মো.হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক মো.কামাল খানসহ অন্যান্যরা।

এসময় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মো. শেখ নজরুল ইসলাম লিটন বলেন, আমি চোখে দেখতেছি বাংলাদেশে কোন নেতা নেই, একদল লুট করে পালিয়েছে আরেকদল লুটের জন্য রেডি হচ্ছে। এদেশ কারা চালাবে, আজকে যারা সংস্কার সংস্কার করতেছেন আপনাদের ভিতর আগে সংস্কার করেন। আমার কেবলাজান হুজুর জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে মুজাদ্দেদ খেতাব দিয়েছেন। মুজাদ্দের মানে সংস্কারক। যদি সংস্কার করতে হয় তাহলে কেবলাজান হুজুরের পরামর্শ নিয়ে সংস্কার করেন। তবেই বাংলাদেশকে প্রকৃত সংস্কার করতে পারবেন।

তিনি মিশনে আগত নেতৃবৃন্দ বিশ্ব ফাতেহা শরীফ ও মহাসম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রমকে বিস্তৃত করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবচরে জাকের পার্টি যুব ফ্রন্টের উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

১২:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫