ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • ১১:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 0

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে নদীর পানিতে ডুবে ইব্রাহিম মাদবর (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়ন এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাদবর মুন্সিগন্জ জেলা শ্রীনগর উপজেলার সিরাজ মাদবরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহীম ঈদের ছুটিতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে তার নানা বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে ইব্রাহীম আড়িয়াল খাঁ নদীতে নেমে অন্য শিশুদের সঙ্গে আনন্দ করছিল। আড়িয়াল খাঁ নদীর এই অংশেই বালু তোলার কারণে কিছু অংশ গভীর ছিল। সেখানে হঠাৎ পা পিছলে পড়ে যায় সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়।

পরে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক খোজাখুজির পর তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১১:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫