ধনবাড়ীর বালাসুতী গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবাসহ এক মহিলা গ্রেফতার
প্রতিনিধির নাম
- ০২:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / 2

ধনবাড়ী প্রতিনিধি, সৈয়দ সাজন আহমেদ রাজু
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বালাসুতী গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবা সহ এক মহিলাকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ
থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহর নির্দেশে এস আই মোঃ আবু সাইম, তার সঙ্গীয় ফোর্স নিয়ে বালাসুতী গ্রাম থেকে এক সন্তানের জননী মোঃ শরিফ মন্ডলের স্ত্রী,প্রিয়া বেগম (২২)কে ৪৫ পিস ই*য়া* বা সহ হাতেনাতে ধরে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ
ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, ধনবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে
তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ধনবাড়ী বাসীর কাছে অনুরোধ মাদকের বিষয়ে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন । আপনাদের পরিচয় গোপন রাখা হবে
ট্যাগস :




















