বাংলার জমিনে কোন সন্ত্রাসী,গুন্ডামি চাঁদাবাজদের ঠাই হবে না
- ১১:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
জুলাই ২৪ এর পরে নাটক করেছেন অস্ত্র উদ্ধারের নামে, লালপুরে অস্ত্রের ঝনঝনানি, প্রশাসন যদি এই অস্ত্র নির্মূল করতে না পারেন আপনারা বলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অস্ত্রধারীদের কে নির্মূলের জন্য যথেষ্ট। আপনারা যারা আমার ভাইদের হত্যা করার জন্য গুলি করেছেন তারা মনে করেছেন ২৪ এর আগের বাংলাদেশ , এটা মনে করবেন না, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনাদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিষ্ঠার জন্য নয়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলার জমিনে কোন সন্ত্রাসী, গুন্ডামি চাঁদাবাজদের ঠাই হবে না।
নাটোরের লালপুরে বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের গুলি বর্ষণে আহতের ঘটনার প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে লালপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জামায়াতে ইসলামের নেতা কর্মীরা লালপুর শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল মাঠ চত্বরে সমবেত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লালপুর ত্রীমোহিনী চত্বর, থানা গেট হয়ে উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে সমবেত হয়ে সমাবেশ করে।
নাটোর জেলা কর্ম পরিষদ ও জেলা সূরা সদস্য অধ্যাপক আব্দুল ওহাবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ মো: আফজাল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসান।
এসময় নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।
বিক্ষোভ সমাবেশে জামায়াত- শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।




















