ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানবতার অনন্য দৃষ্টান্ত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন হুমায়ুন ইসলাম তুহিন

প্রতিনিধির নাম
  • ০২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 3

রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার

সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন ইসলাম তুহিন তার ব্যক্তিগত উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

২৬ মার্চ ২০২৫, বুধবার বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে এই মহতী আয়োজন সম্পন্ন হয়। আসন্ন ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়, যাতে তারাও ঈদের আনন্দে সামিল হতে পারেন।

অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হুমায়ুন ইসলাম তুহিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র এহতেশামুল হাসান (মাহি), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু ওবাইদা, সমাজসেবক মোজাফফর খান, সুজন নেতা সাহাবুদ্দিন, সমাজসেবক আব্দুস মোমিন রিয়ন, সাংবাদিক ইউনিয়ন সদস্য, বগুড়া ও শিবগঞ্জ উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক অনন্ত সেলিম, সাংবাদিক রাসেল আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই আয়োজনে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ ও পূর্ণতা দিয়েছে। মানবতার এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়।

সমাজসেবায় অবিচল প্রতিশ্রুতি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য হুমায়ুন ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। যতদিন পারি, অসহায়দের জন্য কাজ করে যাব।”

এই আয়োজনের মাধ্যমে সমাজের বিত্তবানদেরও উদ্বুদ্ধ করা হয়েছে, যাতে তারা সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানবতার অনন্য দৃষ্টান্ত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন হুমায়ুন ইসলাম তুহিন

০২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫