ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইয়াতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আবাম ফাউন্ডেশন বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • ০৪:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার

২২শে মার্চ ২০২৫, শনিবার, বগুড়ার গাবতলী ও শিবগঞ্জ উপজেলার রহবল নূরুল আলা নূর দারুল হিকমা ও নূর আনী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজের সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ ঈদ বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আকন্দ হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম ও আহমেদ সাদিক, এবং অত্র মাদ্রাসার মুহতামিম রাফিউল ইসলাম। ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ-কে বিশেষ ধন্যবাদ জানানো হয়। তার নেতৃত্বে ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিশুদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদের আনন্দ যেন সবার জন্য সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজন ছিল প্রায় ৯০ জন এতিম ছাত্রের জন্য, যারা বেলতলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করছে। তাদের মুখে হাসি ফোটানোই ছিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করবে। স্থানীয়রা মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইয়াতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আবাম ফাউন্ডেশন বাংলাদেশ

০৪:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫