ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

গাবতলীর উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার

গাবতলী, বগুড়া ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবারবাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গাবতলী উপজেলার উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মহতী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল হাকিম সরকার, নায়েব আমীর, বগুড়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মজিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, গাবতলী, বগুড়া। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মোঃ আজিজুল হক রনি, জনাব আব্দুল কাশেম, আমির, দক্ষিণপাড়া ইউনিয়ন শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা মোঃ সাইফুল ইসলাম, আমির, সোনারায় ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা আবু বক্কর সিদ্দিক, সভাপতি, ওলামা পরিষদ, দক্ষিণপাড়া ইউনিয়ন। মাওলানা মাহমুদুল হাসান শামীম, সহ-সভাপতি, ওলামা পরিষদ, দক্ষিণপাড়া ইউনিয়ন। মোঃ আনসার আলী মাস্টার, সাবেক প্রধান শিক্ষক, উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও ইসলামী ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান মাস আত্মসংযম ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

বিশেষ মোনাজাত পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এই মহতী আয়োজন স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাবতলীর উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৫:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫