পঞ্চগড়ে:বোদায় সড়ক দুঘর্টনায় নিহত -১
প্রতিনিধির নাম
- ০১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 2

খাদেমুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে কৌশলা রানী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক তার ছেলে বাসুদেব আহত হয়েছেন।মঙ্গলবার( ১৮ মার্চ) বিকেলে বোদা পৌরসভার এগারো মাইল সড়ক
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কৌশলা রানী ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার খলিশাকুড়ি এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী।স্থানীয়রা জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে বোদা থেকে বাড়ির দিকে ছেলের সাথে যাচ্ছিলেন কৌশলা রানী। উপজেলার এগারো মাইল মোড় এলাকায় পৌঁছায়। এসময় একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় তার। এব্যাপানে বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।
ট্যাগস :




















