৬ মাস পর বাবা, মায়ের কাছে ফিরে গেলো মিলন
- ১২:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 2

মোঃখাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি
৬ মাস আগে হারিয়ে যায় বুদ্ধি প্রতিবন্ধি মিলন (২২) অনেক খোঁজখুঁজির পরও কোথা তার সন্ধান না পেয়ে দিশাহারা হয়ে পড়েন তার পরিবার।
পরে হারানো সন্তান ফিরে পেলেন বাবা-মা। ৬ মাস আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত পরিবারটি।বুধবার (১২ মার্চ ) তেতুলিয়ার রনচন্ডি বাজার প্রতিবন্ধী যুবককে তার বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া হয়।রংপুর জেলার পীড়গাছা উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের বাসিন্দা মোঃফজলুল রহমান তার দুই সন্তানের মধ্যে
মেয়ে ও একমাত্র ছেলে মিলন মিয়া । বুদ্ধি প্রতিবন্ধী, দীর্ঘ ছয় মাস আগে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তান ফিরে আসবে এই ভেবে পথের দিকে চেয়ে থাকতেন বাবা-মা। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখে যেন ছানি পড়ে গেছে তাদের। হঠাৎ করেই অবসান হলো দীর্ঘদিনের অপেক্ষার।
নিখোঁজের পর ফিরে পেল আপন ঠিকানা।রপারিবারিক সূত্রে জানা যায়, ৬ মাস আগে প্রতিবন্ধী মিলন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। চারদিকে খোঁজাখুঁজি, হারানো বিজ্ঞপ্তি দিয়েও তার খোঁজ মেলেনি। কোথাও খোঁজ না পেয়ে তারা ধরেই নিয়েছিলেন মিলন আর বেঁচে নেই। পরবর্তীতে গত শুক্রবার ওই এলাকার পরিবহন ড্রাইভার কাছে জানতে পারেন । পরিবারের সদস্যরা যোগাযোগ করেন খোজতে থাকেন পথে ঘাটে সড়কে সড়কে পঞ্চগড় জেলার তেতুলিয়া হাজির হন। দীর্ঘদিন পরে একমাত্র ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।




















