বিনামূল্যে গম বীজ, ভুট্টা, পেয়াজ, ধান, চিনাবাদাম ও সার বিতরণ করা হলেও ব্যাপক অনিয়মওদুর্নীতির অভিযোগ উঠেছিল
- ১২:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 2

খাদেমুল ইসলাম. পঞ্চগড় জেলা প্রতিনিধি
বিনামূল্যে গম বীজ, ভুট্টা, পেয়াজ, ধান, চিনাবাদাম ও সার বিতরণ করা হলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস ও তার দপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। একাধিক বার মৌখিক ও তথ্য আইনে আবেদন করা হলেও এখন পর্যন্ত অনুমোদিত সুবিধাভোগী কৃষকদের তালিকা হস্তান্তর করেনি৷
স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, প্রকৃত কৃষকদের মাঝে সরকারের এই প্রণোদনা বিতরণ না করে নিজের পছন্দের মানুষদের সেগুলো বিতরণ করা হয়েছে। একই পরিবারের কয়েকজন সদস্যদের নামে তালিকা, একই ব্যক্তির নাম বারবার তালিকাভুক্ত করা এবং প্রনোদনার বীজ ও সার বিতরন না করে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। এছাড়া উপ-সহকারীরা তাদের নিজস্ব দোকান থাকায় তাদের নিজেদের পছন্দের লোকের তালিকা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন,রাজিবসহ কৃষি অফিসে চাকুরী করা ব্যক্তিদের নিজস্ব সার কীটনাশকের দোকান রয়েছে
এই বিষয়ে যোগাযোগ হলে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি বলেন, সেদিনের ঘটনায় আমি অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ে ছিলাম। উপজেলা পর্যায়ে একাধিকবার সভা করে তালিকা প্রনয়নসহ সকল কার্যক্রমে সতর্কতা স্বচ্ছতা অবলম্বনের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সকলকে একাধিকবার অনুরোধ করে ছিলাম। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নির্বাচন করে অগ্রাধিকারপূর্বক খসড়া তালিকা প্রস্তুত করার পরেও তা আবারো যাচাইয়ের অনুরোধ করে ছিলাম এবং সর্বশেষ সুধী সমাবেশ এর উদ্যোগ গ্রহন করা হয়েছিল। কিন্তু তারপরেও এ ধরনের বিশৃঙ্গখলা কোনভাবেই কাম্য নয়।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বিষয়টি অস্বীকার করে বলেন, শতভাগ প্রকৃত কৃষকদের তালিকা করে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এখানে কোন অনিয়মের ঘটনা ঘটেনি।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি৷ কোন ডকুমেন্টস থাকলে জানাবেন,খতিয়ে দেখা হবে৷
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, এক প্রকল্পের আড়ালে আরেক প্রকল্প বাস্তবায়নের সময়য় হাতেনাতে ধরা খাওয়ার বিষয়টি আমার জানা নেই৷ প্রথম আপনার কাছে জানতে পারলাম৷ বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো৷




















