দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মেজরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে
- ০৮:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 2

আনিছুর রহমান দিনাজপুর প্রতিনিধি
গত রবিবার দোয়া ও ইফতার সুন্দর ও সুষ্ঠ ভাবে মনোরম পরিবেশে হিলি বাসষ্ট্যান্ড উৎসব ডেকোরেটরের সামনে অস্হায়ী কার্যালয় হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
এসময়ে উপস্হিত ছিলেন দিনাজপুরের হাকিমপুর শাখা বাংলাদেশ ইসলামী জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম,চকচকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য মাওলানা মোঃ ইদ্রিস আলী মন্ডল,হাকিমপুর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আকতারা বানু, হাফেজ মোঃ আবু রায়হান মিয়া, মংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ নুরল হক,স্হানীয় গন্যমান্য মোঃ নুরল হক, মোঃ বেলাল হোসেন।সহ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের প্রায় সকল সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।
হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পাঠ করেন চকচকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী।
অনুষ্টানটি দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সমাপ্তি হয়।




















