শিবগঞ্জের টেপাগাড়ী মদিনা মসজিদে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 3

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী টেপাগাড়ী মদিনা মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক মনোমুগ্ধকর ও ভাবগম্ভীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পবিত্র রমজানের মাহাত্ম্যে সিক্ত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: শাহআলম মাস্টার, শিবগঞ্জ থানা জামায়াতে ইসলামীর থানা বাইতুল মাল সম্পাদক ও কর্ম পরিষদের সম্মানিত সদস্য। বিশেষ অতিথি ছিলেন এবিএম মাওলানা ইউনূস আলী, রায়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।
সভাপতিত্ব করেন মো: খায়রুল ইসলাম, রায়নগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের মো: শাহাদাত হোসেন, টেপাগাড়ী মদিনা মসজিদের সম্মানিত ইমাম মো: জুয়েল হুজুর। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জিহাদ হোসেন, মিনারুল ইসলাম (সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী), আনারুল ইসলাম (বাইতুল মাল সম্পাদক), আইনুর ইসলাম (যুব সমাজসেবক), জাকিরুল ইসলাম, হাফেজ মো: রাব্বানী, শাহীন সরদার, মিস্টার, মাইনুর, বাইজিদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইসলামের শান্তির বার্তা ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।
পুরো আয়োজনজুড়ে ছিল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ধর্মীয় আবহ — যা অংশগ্রহণকারীদের হৃদয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।




















